ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে মাদক বিক্রয় ও সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ৪:৫০
দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের বিশেষ অভিযানে রেল স্টেশন এলাকায় ১৪ পুরিয়া গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
 
আটকৃতরা হলেন, পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (কেডিসি রোড) মহল্লার মৃত হাসিব উদ্দিনের ছেলে সাজু (৩২) ও একই মহল্লার মৃত মোজাম্মেল হকের ছেলে কবিরুল ইসলাম (৪৫) এবং টাংগাইল জেলার কালিহাতি উপজেলার পাছচারান গ্রামের মৃত জালাল হোসেনের ছেলে আক্তার তালুকদার (৫৫)।
 
সে সময় সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত আসামী সাজু ও কবিরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আক্তার তালুকদারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
 
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, মঙ্গলবার রাত ৮ টায় পৌর শহরের রেল স্টেশন এলাকা হতে সাজু, কবিরুল ও আক্তার তালুকদারকে ১৪ পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে সাঁজা প্রদান করা হয়েছে। সাঁজাপ্রাপ্ত আসামীদের আজ বুধবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বিক্রয় ও সেবনের অপরাধে আটককৃতদের ঐ স্থনেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাঁজা প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ