ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৪-১২-২০২৫ দুপুর ৪:১৮

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরের ‘জয়বাংলা’ পুকুরপাড় সংলগ্ন বধ্যভূমিতে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ নিজ নিজ দপ্তরের পক্ষে শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় শহীদদের সম্মানে সশস্ত্র সালাম প্রদান করে।
এরপর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দিবসটি উপলক্ষে পরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সংঘটিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বেদনাবিধুর স্মৃতি তুলে ধরেন এবং এই দিনের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস