‘সব আনন্দ মিস করছি’
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় কলকাতায় একাই থাকেন, সঙ্গী দুই পোষ্য। তবে বিশেষ দিনগুলোতে বাবা-মায়ের জন্য তার মন কাঁদে। তেমনই একটি বিশেষ দিনে মা-বাবার কাছে না থাকতে পারার জন্য বিষণ্ণ অভিনেত্রী।
১৪ ডিসেম্বর মিমি চক্রবর্তীর বাবা-মায়ের ৪০তম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের প্রতি নিজের ভালোবাসার বার্তা দিয়েছেন মিমি। অতীতের কিছু স্মরণীয় মুহূর্তের ছবিও তিনি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।
পোস্টের ক্যাপশনে মিমি লেখেন, ‘শুভ ৪০তম বিবাহবার্ষিকী মা-বাবা। আজ বাড়িতে থাকার সব আনন্দ মিস করছি ভীষণভাবে।’ এই বিশেষ দিনে দূরত্বের কারণে মা-বাবার পাশে থাকতে না পারায় মন খারাপের সুর শোনা যায় অভিনেত্রীর কথায়।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, অভিনেত্রী বিভিন্ন সময় বাবা-মাকে নিয়ে ঘুরতে গিয়েছেন। আবার একটি ছবিতে দেখা যায়, বাবা-মায়ের বিয়ের সময়ের পুরোনো ছবি। সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা-মায়েরা নিজেদের অনেক আনন্দ বিসর্জন দেন। উল্লেখ্য, এই মুহূর্তে কলকাতা থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। তবে কাজের ফাঁকে যখনই সময় পান, তখনই মা-বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে আঁকড়ে বাঁচেন মিমি।
এমএসএম / এমএসএম
কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?
ভাঙল গাড়ির কাচ, কোনোমতে রক্ষা পেলেন অভিনেত্রী
মা হলেন সোহিনী সরকার
চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য
আট বছর পর রাজেশের সুরে আসিফ
ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের
ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট
এবার কেরালা মিশনে ‘একেনবাবু’
দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট
যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব