ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে পৌরসভা ৬নং ওয়ার্ডে বিএনপি’র মহিলা সমাবেশ অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৫-১২-২০২৫ সকাল ৯:৪৭

‘‘তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রনীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও তৃনমূল বিএনপির সমর্থন বৃদ্ধির লক্ষ্যে রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম পৌরসভা ৬নং ওয়ার্ড (নবাবপাড়া, মুসলিমপাড়া, বাগিছাপাড়া) বিএনপি সংগঠনের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সানাউল্যাহ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সাবেক  এমপি প্রয়াত কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাজী জসিম উদ্দিন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন আমু, শুভেচ্ছা বক্তব্য রাখেন ওর্য়াড বিএনপি নেত্রী রুমা আক্তার জেনি সহ ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা জাহিদুল ইসলাম। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের উপস্থিতি আমাদেরকে সাহস দেয়। আমি আপনাদের বোন, মেয়ে। আমার বাবা লাকসাম ও মনোহরগঞ্জ মানুষকে আগলে রেখেছে। আমি এখন অভিভাবক হারা। আমি উনার আর্দশে বড় হয়েছি। আমি সত্যকে সত্য বলেছি আর মিথ্যাকে মিথ্যা বলেছি। লাকসাম ও মনোহরগঞ্জ বিএনপির দুর্গ ২৫ বছরের ফসল। আমরা ঐক্যবদ্ধ থাকলে এ আসনে বিএনপি জয়লাভ করবে। বিএনপি জনপ্রিয় দল। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত