মুকসুদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবাগত মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দের ১৫ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, মুকসুদপুর উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জন সাধারণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হবে। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। নবাগত মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুকসুদপুর শাখার সভাপতি মাওলানা জাহিদুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলার আইন বিষয়ক সম্পাদক আবু তালিব ফরাজী, জামায়াতে ইসলামীর মুকসুদপুর পৌর আমির কবির হোসেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজ, সাংবাদিক সৈয়দ লুৎফর রহমান তুষার ও সাংবাদিক সাঈদ আহমেদ টুটুল প্রমূখ। সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত