ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ইংল্যান্ডের অ্যাডিলেড টেস্টের একাদশে পরিবর্তন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১২-২০২৫ দুপুর ২:৩১

অ্যাশেজ সিরিজে টিকে থাকার লড়াইয়ে  অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ১৭ ডিসেম্বরের ম্যাচের জন্য দুই দিন আগেই একাদশ ঘোষণা করেছে তারা। দলে একটি পরিবর্তন এনেছে ২-০ তে পিছিয়ে থাকা সফরকারীরা।

প্রথম দুই ম্যাচে হতশ্রী বোলিং করে বাদ পড়েছেন গাস অ্যাটকিনসন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে তার গড় সবচেয়ে বাজে, ৭৮.৬৬। ৫৪ ওভারে মাত্র তিন উইকেট নেন। তার পরিবর্তে ফেরানো হয়েছে জশ টাংকে। ২০২৩ সালে হোম সিজনে অভিষেকের পর সপ্তম টেস্ট খেলতে নামবেন এই পেসার। আগের ছয় ম্যাচ খেলে ঠিক ৩০ গড়ে ৩১ উইকেট নিয়েছেন তিনি।

লর্ডসে আগের অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন টাং। এনিয়ে দ্বিতীয়বার অজিদের মুখোমুখি হবেন তিনি। ওই ম্যাচে স্টিভেন স্মিথকে দুইবারসহ মোট পাঁচ উইকেট নেন ২৮ বছর বয়সী সিমার। শেষবার টাং লাল বলের ক্রিকেটে খেলেছেন এই বছরের শুরুতে। দ্য ওভালে ওই রোমাঞ্চকর ম্যাচে ছয় রানে জেতে ভারত।

বেন স্টোকস নেতৃত্ব দিবেন। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে যুক্ত হওয়া উইল জ্যাকস জায়গা ধরে রেখেছেন।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, জশ টাং।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড