ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

লন্ড‌নে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় ফুয়াদের কৃতিত্ব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১২-২০২৫ বিকাল ৭:৩৩

ওয়ার্ল্ড সিরিজ অব ফিটনেস রেসিং এর লন্ডন ইভেন্টে হাইরক্স ফিটনেস রেস প্রতিযোগিতা গত ৪ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিযোগি হিসাবে অংশ নেন শামসুল আলামীন গ্রুপের পরিচালক ক্রীড়াবিদ ফুয়াদ শামসুল আলামীন। 
তিনি প্রতিযোগিতার একক ইভেন্টে ৮ কিলোমিটার রেসে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করেন। প্রতি কিলোমিটার রেস শেষে  একটি ভিন্ন মাত্রার এক্সারসাইজ করতে হয়। এই প্রক্রিয়ায় ৮ কিলোমিটার রেস করতে ৮ বার এক্সারসাইজে অংশ নিতে হয়। এই রেসে যারা প্রথমবার অংশ নিয়েছেন তারা সময় নেন ২ ঘণ্টা ৩০ মিনিট। 
 সেখানে বাংলাদেশের প্রতিযোগি ফুয়াদ শামসুল আলামীন প্রথমবার অংশ নিয়ে ১ঘণ্টা ৫৮ মিনিটে দ্রুত ফিনিসার হিসাবে রেস ও এক্সারসাইজ শেষ করেন। বাংলাদেশের হয়ে অল্প সময়ে ইভেন্ট শেষ করার কৃতিত্ব অর্জন করেন তিনি। 
আয়োজক প্রতিষ্ঠান লন্ডনের ‘হাইরক্স’ ফুয়াদকে অভিনন্দন জানিয়ে সার্টিফিকেট প্রদান করেন। বাংলাদেশের রেসারদের জন্য এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত। 
আগামী‌তেও লন্ড‌নের ওয়ার্ল্ড সি‌রিজ অব ফিট‌নেস রে‌সিং এর বড় ই‌ভে‌ন্টে অংশ নি‌য়ে ভা‌লো ফলাফল কর‌তে চান ফুয়াদ। সেজন‌্য তি‌নি দেশবাসীর কাছে দোয়া চে‌য়ে‌ছেন।

 

Aminur / Aminur

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র