সম্মাননার মুকুটে নতুন পালক: হেদায়েত উল্লাহ তুর্কীর মিজাফ বিজয় অর্জন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হয়ে গেলো মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের বিজয় উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে অভিনেতা হিসেবে সম্মাননা লাভ করেন অভিনেতা পরিচালক প্রযোজক নাট্যকার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের সনামধন্য গুনীজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদি, রবি চৌধুরী, মনির খান, নকীব খান, নোলক বাবু, মুনিয়া মুন, শাহনাজ বেলি, তামান্না হক, তানিয়া, জাসাস আহবায়ক চিত্রনায়ক হেলাল খান, সুপার হিরো ডি এ তায়েব, চিত্রনায়ক শাকিল খান, অভিনেতা একে আজাদ, ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সাংবাদিক ইকবাল করিম নিশান, মডেল সোনিয়া পারভীন সহ অনেকে।
অনুষ্ঠানে মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী এবং মডেল তানজু মনি চমৎকার একটা নৃত্য পরিবেশন করেন। মিজাফ সভাপতি সাঈদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাকলাইন।
অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের শতাধিক গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী