গোপালগঞ্জে শহীদদের শ্রদ্ধায় নানা আয়োজনে বিজয় দিবস পালন
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ ও বিজয় মেলাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকার জেলা ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান। পাশাপাশি বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জলিলুল হকের নেতৃত্বে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরাও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, বিএনপি, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৯টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শৃঙ্খলাবদ্ধ ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ প্রদর্শন করে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিজয় মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ