পঞ্চগড়ের বিজয় দিবস উপলক্ষে জামায়াতের বর্ণাঢ্য শোভাযাত্রা
পঞ্চগড়ে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা শহরে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আয়োজনে শহরের আদালত এলাকা থেকে শুরু হওয়া শোভা যাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, পঞ্চগড় শহর আমীর জয়নাল আবেদীন, সদর উপজেলা আমীর শফিউল আলম। সমাবেশ সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীন।
মাওলানা ইকবাল হোসাইন বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও আমরা জাতি হিসেবে প্রকৃত স্বাধীনতার সুফল আমরা পাইনি। যারা যখন ক্ষমতায় এসেছে, তারাই ক্ষমতার অপব্যবহার করেছে। আগামী দিনে আমরা সকলকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার