মহেশখালীতে নিশি রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২ জন
কক্সবাজারের মহেশখালীতে (১৫ ডিসেম্বর) নিশি রাতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।আওয়ামী লীগ নেতাকর্মীদের নিশি রাতের এই মিছিলটির ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথে নড়েচড়ে বসেছে মহেশখালী থানা পুলিশ।
পরে আশে পাশের এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহেশখাশলী উপজেলা শাখার আহবায়ক জসিম উদ্দিন বিজয় ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বড় মহেশখালী ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ফরিদুল আলমকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের এই দুইজন কে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
ওসি মো. মজিবুর রহমান আরও জানান, যারা মহেশখালীর শান্ত পরিবেশকে ঘোলাটে করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে পুলিশ।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের