ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ২:৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো সুপার হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রবি মৌসুমে এই বীজ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বুধবার (১৭ই ডিসেম্বর ) উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ  মো:আব্দুল ওয়াদুদ বগুড়া অঞ্চল, বগুড়া
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শারমিন আক্তার রিমার সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন -সুমীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষকরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উল্লাপাড়া উপজেলায় মোট ৯০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে SL- 8H বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত