মহান বিজয় দিবসে আনোয়ারা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে আনোয়ারা প্রেসক্লাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আনোয়ারা উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ সোহেল, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক এইচ এম মহিউদ্দীন মনজুর, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কাজী আবদুল হান্নান ও আতিকুল ইসলাম হামীম প্রমুখ। এছাড়াও আনোয়ারা উপজেলা বিভিন্ন গণমাধ্যমকর্মী ও পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ