বগুড়ার শাজাহানপুরে জাল নোটসহ দুইজন গ্রেফতার
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত জাল টাকার পরিমাণ চার হাজার পাঁচ শত টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (দিনগত রাতে) শাজাহানপুর উপজেলার বনানী মোড়ে অবস্থানকালে স্থানীয়দের মাধ্যমে মোবাইল ফোনে জাল নোট লেনদেনের তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ফুলদিঘী মধ্যপাড়া জমির আলী মোড় এলাকায় মোস্তাক আহম্মেদের মুদি ও ফেক্সিলোডের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
দেহ তল্লাশির সময় ১ নম্বর আসামি মো. মিজানুর রহমানের পরিহিত ফুলপ্যান্টের ডান পকেট থেকে দুইটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া তার বাম পকেট থেকে আরও দুই হাজার পাঁচ শত টাকা উদ্ধার করা হয়। অপরদিকে, ২ নম্বর আসামি মো. বিটুলের পরিহিত ফুলপ্যান্টের বাম পকেট থেকে দুইটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এ সময় সর্বমোট চার হাজার পাঁচ শত টাকা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় আটক জাল কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) আটক আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত