শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান একশন এইড বাংলাদেশের (এএবি) আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর (বুধবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা এর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা, এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শরিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খান ও অন্যান্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, স্থানীয় জলবায়ু বিষয়ক উপদেষ্টা কমিটির প্রতিনিধি, নারী সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, একশনএইড বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ। প্রগতি প্রকল্পের কৃষি কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব-এর সঞ্চালনায় সভার উদ্দেশ্য বর্ননা করেন একশনএইড বাংলাদেশ, এলআরপি কো-অর্ডিনেটর, মোঃ আব্দুল কাইয়ূম, প্রকল্পের লক্ষ্য অগ্রগতি এবং এ পর্যন্ত অর্জিত অভিজ্ঞতা উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশ, প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর মোঃ আছের আলী ।
প্রসঙ্গত, একশন এইড বাংলাদেশ, একশন এইড অস্ট্রেলিয়া (ডিএফএট দ্বারা অর্থায়িত) শ্যামনগরের রমজাননগর ইউনিয়নে জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিউনিটি ভিত্তিক উদ্যোগ (প্রগতি) নামে প্রকল্পটি রমজাননগর ইউনিয়নে মান সম্মত কার্যক্রম বাস্তবায়ন করেছে ।
প্রগতি ক্লাইমেট হাব একটি বহুমুখী সেবা প্রদানের প্রাণ কেন্দ্র। এই বহুমুখী কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে ও প্রান্তিক নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। ফলে শ্যামনগরের জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে। এই প্রকল্পে যার যার জায়গা থেকে কার্যক্রমে সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা