ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

গায়ে হলুদের থিমে জন্মদিন, কাজে সতর্ক হ্যাপি মম


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-১২-২০২৫ রাত ৯:৫৪

মিস এভারগ্রীন বাংলাদেশ ২০২৩-এর বিজয়ী হ্যাপি আক্তার মমতাজ—শোবিজ অঙ্গনে যিনি হ্যাপি মম নামেই বেশি পরিচিত—নিজের কাজ, ব্যক্তিত্ব ও পরিমিত সিদ্ধান্তের কারণে ধীরে ধীরে দর্শকদের আস্থা অর্জন করছেন। গত ১১ ডিসেম্বর ছিলো এই উদীয়মান অভিনেত্রীর জন্মদিন। ব্যস্ততার মাঝেও এবারের জন্মদিন তিনি উদযাপন করেছেন একান্তভাবে নিজের পরিবারের সঙ্গে।
জন্মদিনের সাজেও ছিল ভিন্নতা। এদিন হ্যাপি মম গায়ে হলুদের থিমে নিজেকে সাজিয়েছিলেন, যা উপস্থিত সবার নজর কাড়ে। পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে হাসিমুখে হ্যাপি মম বলেন, বউ সাজতে ভালো লাগে। তার এই সরল ও প্রাণবন্ত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ পেরিয়ে অভিনয়ে তার যাত্রা বেশ আত্মবিশ্বাসী। অল্প সময়েই টেলিভিশন নাটকে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন হ্যাপি মম। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘সেলিব্রিটি জ্যাকি’, যেখানে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া জাহিদ হাসানের সঙ্গে অভিনীত ‘প্রেম দরদী ভাই আমার’ নাটকটিও আলোচনায় এসেছে। নাটকের পাশাপাশি তিনি কাজ করেছেন মিউজিক ভিডিও ‘প্রেমের ঝটকা’-তে। বর্তমানে তার অভিনীত নতুন নাটক ‘ভেজাইল্যা বিয়ে’ ও "বকুলের প্রেমে" প্রচারের অপেক্ষায় রয়েছে।
তবে অভিনয়ের ক্ষেত্রে তিনি দ্রুততার চেয়ে প্রস্তুতি ও পরিপক্বতাকে বেশি গুরুত্ব দেন। সম্প্রতি বড় পর্দার দুটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও সেগুলো ফিরিয়ে দিয়েছেন হ্যাপি মম। এ প্রসঙ্গে তিনি বলেন, “সিনেমা মানে বড় ক্যানভাস। এখনো নিজেকে সিনেমার জন্য প্রস্তুত মনে করি না।

পরিবার, কাজ ও নিজের প্রস্তুতির মধ্যে সুন্দর ভারসাম্য রেখে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার এই মানসিকতাই হ্যাপি মমকে আলাদা করে তুলছে। অভিনয়ে এই সচেতন পথচলা তাকে ভবিষ্যতে আরও দৃঢ় ও পরিণত অবস্থানে পৌঁছে দেবে—এমনটাই প্রত্যাশা দর্শক-শুভানুধ্যায়ীদের।

এমএসএম / এমএসএম

যে কারণে অজয়কে সর্তক করেছিলেন কাজল

ডিভোর্স সম্পন্ন হলে তিনশো কোটি টাকা দিতে হবে থালাপতিকে!

ডিভোর্স সম্পন্ন হলে তিনশো কোটি টাকা দিতে হবে থালাপতিকে!

আমার কাছে প্রেম করার কোনো সময় নেই: ম্রুনাল

‘কেউ কাজের অফার দিচ্ছে না’

বুঝতে পারতাম না জেগে আছি না স্বপ্ন দেখছি : কাল্কি কোয়েচলিন

‘আমি খুবই সাধারণ একটা মেয়ে’

আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড

গুঞ্জন নয়, সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী

থালাপতি বিজয়ের নামে মামলা

বাতিল হলো অ্যাশেজের কনসার্ট

কাঁদতে কাঁদতে অভিনয়কে বিদায় জানাতে চেয়েছিলেন কেয়া পায়েল!