ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

গায়ের চামড়া পুড়ে কয়লা হয়েছিল : নাজিফা তুষি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১২-২০২৫ সকাল ৯:১৭

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায় তিন বছর পর ‘রইদ’ নামের নতুন সিনেমা নিয়ে ফিরছেন তিনি। এতে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। তবে এই চরিত্রের রূপদান করা মোটেই সহজ ছিল না তার জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তুষি জানিয়েছেন, পর্দায় নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে কতটা কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে।
তুষি জানান, চরিত্রের প্রয়োজনে তিনি নিজের গায়ের রঙ তামাটে করতে কোনো কৃত্রিম মেকআপের আশ্রয় নেননি। বরং প্রাকৃতিকভাবেই নিজেকে গড়ে তুলেছিলেন। তিনি বলেন, ‘আমি শরীরে সরিষার তেল লাগিয়ে রোদে যেতাম। সরিষার তেল মেখে রোদে গেলে ত্বক খুব দ্রুত বার্ন হয়। ফলে গায়ের চামড়া পুড়ে একদম কয়লা হয়ে গিয়েছিল।’
মেকআপ কেন ব্যবহার করেননি, তার ব্যাখ্যা দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘মেকআপ করলে দৌড়াদৌড়ি, বৃষ্টি বা ঘামলে তা সরে যাওয়ার ভয় থাকে। তাতে আমার আসল স্কিন বের হয়ে আসার সম্ভাবনা ছিল। তাই আমি ঝুঁকি নিতে চাইনি।’
তার কথায়, ‘এই প্রথম আমি এমন একটি চরিত্রে কাজ করেছি যার কোনো নাম ছিল না। চরিত্রের সাইকোলজির সাথে নিজেকে মানিয়ে নেওয়া সহজ ছিল না। এটি দেখতে সহজ মনে হলেও আদতে অনেক চ্যালেঞ্জিং ছিল।’
তুষির ভাষ্যে, ‘আমরা সেখানে স্থানীয়দের মতো জীবনযাপন করতাম। এমনকি শুটিংয়ের পোশাকও আমরা রাস্তার ধারের ‘টুকের বাজার’ থেকে সাধারণ মানুষের ব্যবহৃত কাপড় কিনে পরতাম। কারণ চরিত্রের প্রতি বিশ্বাসযোগ্যতা আনাটাই ছিল আমার মূল লক্ষ্য।’

 

 

Aminur / Aminur

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

ভাঙল গাড়ির কাচ, কোনোমতে রক্ষা পেলেন অভিনেত্রী

মা হলেন সোহিনী সরকার

চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য

আট বছর পর রাজেশের সুরে আসিফ

ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের

ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট

এবার কেরালা মিশনে ‘একেনবাবু’

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে