ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘বাংলাদেশি শিল্পীদের অভিনয় মুগ্ধ করে আমাকে’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১২-২০২৫ সকাল ৯:২১

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই দুই বাংলার দর্শকের কাছে পরিচিত মুখ। শুধু নিজের কাজেই সীমাবদ্ধ নন তিনি, নিয়মিত খোঁজ রাখেন বাংলাদেশের নাটক ও সিনেমারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের মুগ্ধতা ও ভালোবাসার কথা অকপটে তুলে ধরেছেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে সোহিনী বিশেষভাবে প্রশংসা করেন অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জুটির। তার ভাষায়, ‘নিশো আর মেহজাবীনের জুটি আমার দারুণ লাগে। বিশেষ করে নিশোর অভিনয় আমি খুব উপভোগ করি।’
বাংলাদেশের অভিনয়াঙ্গনের গুণী শিল্পীদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর মতো অভিনেতারা সবসময়ই আলোচনায় থাকেন। পাশাপাশি জয়া আহসান ও অপি করিমের অভিনয়ও তার কাছে ভীষণ প্রিয়।
সোহিনীর মতে, এপার বাংলা ও ওপার বাংলার দর্শকদের কাছে বাংলাদেশের অনেক অভিনয়শিল্পীর কাজই অসাধারণ। তিনি বলেন, ‘অনেক শিল্পীর অভিনয় আমরা সত্যিই চেটেপুটে উপভোগ করি।’
বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিণের কাজের প্রশংসা করেন সোহিনী সরকার। একই সঙ্গে নুসরাত ইমরোজ তিশার অভিনয়ও তাকে মুগ্ধ করে বলে জানান তিনি। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রচারিত একটি প্রজেক্টে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও প্রশংসা করতে শোনা যায় তাকে।
ঢালিউড তারকা শাকিব খান সম্পর্কে সোহিনীর মন্তব্য, ‘শাকিব খান নিজেই একটি বড় নাম- এ নিয়ে নতুন করে কিছু বলার নেই।’ এছাড়া অভিনেতা আরিফিন শুভর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকেও ইতিবাচক স্মৃতি হিসেবে তুলে ধরেন এই টালিউড অভিনেত্রী।

Aminur / Aminur

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

ভাঙল গাড়ির কাচ, কোনোমতে রক্ষা পেলেন অভিনেত্রী

মা হলেন সোহিনী সরকার

চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য

আট বছর পর রাজেশের সুরে আসিফ

ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের

ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট

এবার কেরালা মিশনে ‘একেনবাবু’

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে