নেত্রকোনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী,মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্নাঢ্য র্যালী,প্রবাসী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিটিসি কার্যালয়ে এসে প্রবাসী মেলার উদ্বোধন করা হয়।"দক্ষতা নিযে যাবো বিদেশ,রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় টিটিসি সভাকক্ষে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে ইন্সটাক্টর সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, জেলা কর্মসংস্হান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিন,প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,
রুপালী ব্যাংকের এজিএম মোঃ আনোয়ার হোসেন, প্রবাসী কল্যান ব্যাংকের ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন,ইসলামী ব্যাংকের কর্মকর্তা আরমান হোসেন সিদ্দিক,মদন অগ্রণী বাংকের ব্যবস্থাপক মোঃ ফুল মিয়া,টিটিসির ইন্সটাক্টর মোঃ শাকিল মোস্তফা,
প্রবাসী কর্মী মাসুম,মালয়েশিয়া প্রবাসী কর্মী রাতুল খান রাজু প্রমুখ।
Aminur / Aminur
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার