ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নাচোলে কৃষকদের প্রনোদনার সার-বীজ ও উপকরণ বিতরণ


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১৮-১২-২০২৫ দুপুর ৪:১৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার ও প্রদর্শনীর সার, বীজ ও উপকরণ বিতররণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার এক হাজার তালিকাভূক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রনোদনা ও প্রদর্শনীর সার, বীজ ও সংরক্ষণ উপকরণ বিতররণ কর্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার রাইহানুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার রাকিবুল আলমসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, ২০২৫-'২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় হাইব্রীড ও উফশী ধান এবং গম বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার, বীজ ও উপকরণ বিতরনী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও জানান, ১০০ জন কৃষকের প্রতিজনকে ২ কেজি হাইব্রীড ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। আবার ৮০০ জন কৃষক ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার পাবেন। অন্যদিকে ১০০ জন কৃষকের প্রত্যেকে ২০ কেজি গমবীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি, ৭ কেজি জিপসাম,  বীজ সংরক্ষনের জন্য ড্রাম ৩ টি ও একটি সাইনবোর্ড প্রদান করা হচ্ছে।

Aminur / Aminur

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত