ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৮-১২-২০২৫ বিকাল ৭:৫৫

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর সড়কের আইদি পরিবহণ চলাচল বন্ধ রাখার দাবিতে সকাল থেকে  ধর্মঘট পালন করছে পরিবহন বাস মালিক শ্রমিকরা। এতে করে কুমিল্লা থেকে বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ৪০টি সড়কে চলাচলের ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। 
সকাল থেকে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চাঁদপুরসহ অভ্যন্তরীণ প্রায় ৪০টি সড়কে কয়েক হাজার বাস ও মিনিবাস চলাচল করে।
আইদি পরিবহন চাঁদপুর থেকে অনুমোদন পেয়ে কুমিল্লা জেলা প্রশাসন কোষাগারে তাদের টাকা জমা দিয়েছে, কিন্তু বোগদাদ পরিবহন আধিপত্য করে সড়কে অবরোধ তৈরি করে মানুষকে ভোগান্তিতে ফেলছে দাবী শ্রমিকদের। 
জানাযায়, গত ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমতি নিয়ে কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহণ চলাচলের অনুমতি পায়। 
তবে একই রোডে বোগদাদ পরিবহন একক রাজত্বে অন্যকোন পরিবহন চলতে দেয়া হবে না বলে আইদি পরিবহনকে মেনে নিতে পারছে না বাস মালিক পরিবহনের ওই সিন্ডিকেটের নেতারা। 
আইদি পরিবহণের চেয়ারম্যান মীর পারভেজ আলমের অভিযোগ, চাঁদপুর জেলা প্রশাসকের কাছ থেকে আইদি পরিবহণ চলাচলের অনুমতি নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু কুমিল্লা বাস মালিক গ্রুপ সিন্ডিকেট শুরু থেকে আমার এই পরিবহণ চলাচলে বাধা দেয়। এতে কুমিল্লা জেলা প্রশাসন রুট পারমিট দেয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাধ্য হয়ে জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে সার্ভিস বন্ধ করে দিয়ে ২ কিলোমিটার দুরে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাস সার্ভিস চালু করি।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ