ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বার্সেলোনাকে লজ্জায় ডুবালো পর্তুগিজ বেনফিকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২১ সকাল ৯:২৪

লা লিগায় এমনিতে ভালো অবস্থানে নেই বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দশা কাটছে না। শুরুতে বায়ার্ন মিউনিখের কাছে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে এসেও হার দেখতে হয়েছে কাতালানদের। নিজেদের মাঠে বেনফিকা ৩-০ গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের দলকে।

৩-০ গোলে হারার ম্যাচে বার্সেলোনা বেনফিকার গোলমুখ বরাবর একটা শটও মারতে পারেনি। এই নিয়ে ২১ বছর পর চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে টানা দুই ম্যাচ হারল দলটা।

‘ই’ গ্রুপে বার্সেলোনা ম্যাচ শুরু হতে না হতেই পিছিয়ে পড়ে। তিন মিনিটের সময় এক ডিফেন্ডারকে কাটিয়ে নুনেজ গোলকিপারের পাশ দিয়ে জোরালো শটে বেনফিকাকে এগিয়ে নেন। ১-০ গোলের লিড নিয়ে বিরতির যায় বেনফিকা।

দ্বিতীয়ার্ধে আক্রমণে গর্জে উঠে পর্তুগিজ ক্লাব বেনফিকা আরও দুটি গোল আদায় করে নেয়। রাফা সিলভা ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৭৯ মিনিটে নুনেজ নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় লক্ষ্যভেদ করেন।

ম্যাচের শেষ দিকে এসে স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে শেষ তিন মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়েছে বার্সেলোনাকে।

শুধু যে এই ম্যাচে বার্সেলোনা গোল করতে পারল না বা গোল বরাবর শট নিতে পারল না, তা কিন্তু নয়। বায়ার্নের বিপক্ষে আগের ম্যাচটাতেও গোল বরাবর একটা শট নিতে পারেনি তারা। বায়ার্নের মতো শক্তিশালী দলের বিপক্ষে শট নেওয়ার এই ব্যর্থতা বার্সা সমর্থকেরা কোনোরকমে সহ্য করতে পারলেও, বেনফিকার মতো সঙ্গে দলের এমন অবস্থা তারা কীভাবে সহ্য করেন, সেটাই দেখার বিষয়!

প্রীতি / প্রীতি

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি