ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

শরীফ উসমান হাদী'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ২:৫৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবি পার্টির রাজশাহী জেলা ও মহানগর শাখার সমন্বয়ক ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী। 

ড. মুহসেনী প্রেস বিজ্ঞপ্তিতে বলেন- জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা তাঁকে শহীদ হিসেবে কবুল করুন। তার মৃত্যুতে এবি পার্টি রাজশাহী গভীরভাবে শোকাহত।

তিনি বলেন- শহীদ হাদীর মতো ব্যক্তির আগমন ঘটে যুগ যুগ অপেক্ষার পর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী উসমান হাদীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে রাজপথের লড়াকু সৈনিক এই টগবগে তরুণের বিদায় একটি অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন উসমান হাদীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।

এমএসএম / এমএসএম

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা