‘রুখে দাঁড়াও’ সিনেমার আখি চৌধুরী পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার
গতকাল রাজধানীর উত্তরায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫। বর্ণিল এই আয়োজনে টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রী হিসেবে সম্মাননা লাভ করেন জনপ্রিয় তরুণ অভিনেত্রী আখি চৌধুরী।
সম্মাননা গ্রহণের সময় আখি চৌধুরী তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এই পুরস্কার তাঁর কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। দর্শকদের ভালোবাসা ও নির্মাতাদের আস্থাকেই তিনি এই সাফল্যের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন।
ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিক হিসেবে আখি চৌধুরী অভিনীত সিনেমা ‘রুখে দাঁড়াও’ ইতোমধ্যে দর্শকের সামনে এসেছে। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ, কাহিনি-সংলাপ ও গীত রচনা করেছেন দেবাশীষ সরকার। মোহনা মুভিজ প্রোডাকশন হাউস প্রযোজিত এই সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পায় এবং এতে তাঁর অভিনয় প্রশংসিত হয়।
এছাড়াও তিনি শাপলা মিডিয়া ব্যানারে আরও দুটি সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে একটি সিনেমার নাম ‘প্রেমের কবিতা’, যার পরিচালক রিয়াজুল রিজু। পাশাপাশি আরও দুটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
ছোট পর্দায়ও আখি চৌধুরীর ব্যস্ততা চোখে পড়ার মতো। এ পর্যন্ত তিনি ৩০০-এর বেশি নাটকে অভিনয় করেছেন, যা বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে। নাটকের পাশাপাশি তিনি টিভিসি, ওভিসি ও মিউজিক্যাল ফিল্মেও নিয়মিত কাজ করে যাচ্ছেন।
বর্তমানে তিনি মূলত সিঙ্গেল ড্রামা নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের সাবলীলতা ও পর্দায় স্বাভাবিক উপস্থিতির কারণে অল্প সময়েই তিনি দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বয়রা শ্বশুর’, ‘আবার নতুন বউ’, ‘গরিব বউ’, ‘বড়লোকের দুষ্ট মেয়ে’, ‘হানি কাপল’, ‘গিটু ভাই’—এছাড়াও রয়েছে শতাধিক নাটক, যা দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
টেলিভিশন ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই নিজেকে সমানভাবে প্রমাণ করে চলা আখি চৌধুরী মনে করেন, মানসম্মত গল্প ও চরিত্রই তাঁর আগামীর পথচলার মূল প্রেরণা। সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫-এ পাওয়া এই সম্মাননা তাঁর ক্যারিয়ারে নতুন অনুপ্রেরণা যোগ করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
মা হলেন সোহিনী সরকার
চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য
আট বছর পর রাজেশের সুরে আসিফ
ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের
ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট
এবার কেরালা মিশনে ‘একেনবাবু’
দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট
যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন