দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মুর্শেদ-ই-কামাল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় মুর্শেদ-ই-কামাল বলেন, “দীর্ঘ সময় প্রবাসে থাকার পর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ও আনন্দের মুহূর্ত। তাঁর নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের দেশে ফিরে আসা বিএনপির নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।”
একই সঙ্গে তিনি কিশোরগঞ্জ-৪ আসনের গণমানুষের নেতা এডভোকেট ফজলুর রহমানের নির্বাচনী প্রচারণা নিয়েও শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। মুর্শেদ-ই-কামাল বলেন, “এডভোকেট ফজলুর রহমান দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে যে আস্থা অর্জন করেছেন, তা এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত করবে। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব ও তৃণমূলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি জনগণের বিপুল সমর্থনে বিজয় অর্জন করবে।”
শেষে তিনি দেশবাসীর কাছে দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবন কামনা করেন।
Aminur / Aminur
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ