ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২১-১২-২০২৫ দুপুর ৩:৩৩

পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ইটভাটা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২০ ডিসেম্বর) উপজেলা প্রশাসন, বুড়িচং-এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) ও ১৮(২) অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় সংশ্লিষ্ট ইটভাটাসমূহের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে গারুচো এলাকায় অবস্থিত মেসার্স ফাইভ স্টার ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং কিলন (চুল্লি) উচ্ছেদপূর্বক ভাটাটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একইভাবে কালাকচুয়া এলাকায় অবস্থিত মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ (পূর্বের নাম: মাস্টার ব্রিকস) নামক ইটভাটার চিমনি ভেঙে কিলন উচ্ছেদ করে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ, পরিদর্শক জোবায়ের হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী, বুড়িচং থানা পুলিশ এবং আনসার সদস্যবৃন্দ।
পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে জেলার আওতাধীন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ