ঠাকুরগাঁওয়ে চেতনানাশক প্রয়োগ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল চুরি
সদর উপজেলার রসুলপুর গ্রামে গভীর রাতে একটি বাড়িতে চেতনানাশক প্রয়োগ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করা হয়েছে। ভুক্তভোগী রিপন কুমার রায় (৩৩) জানান, বৃহস্পতিবার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরদিন শুক্রবার ভোর আনুমানিক সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, ঘরের জানালা খুলে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ভেতরে প্রবেশ করেছে। এ সময় আলমারিতে রাখা নগদ ১ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণের গলার হার (১ ভরি), কানের দুল (৮ আনা), হাতের বালা (৮ আনা), দুটি স্বর্ণের রিং ও একটি আংটি যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা—চুরি হয়েছে।
এ ছাড়া একটি আইটেল বাটন ফোন, ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি (ঠাকুরগাঁও শাখা)–এর মাতৃকালীন ভাতার একটি চেকের পাতা এবং বাড়িতে রাখা একটি ইয়ামহা এফ জেড মোটরসাইকেলও চুরি হয়েছে। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঠাকুরগাঁও-ল-১১-৫৮৪৫।
রিপন কুমার রায় আরও জানান, ঘটনার সময় পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং সকালে সবার শরীর অস্বাভাবিকভাবে দুর্বল ও ঘুমঘুম লাগছিল। তাঁর ধারণা, চোরেরা কৌশলে চেতনানাশক কোনো দ্রব্য খাইয়ে অথবা ঘরে স্প্রে করে এই চুরির ঘটনা ঘটিয়েছে। পরিবারের সদস্যদের অসুস্থ দেখে স্থানীয় এক গ্রাম্য ডাক্তারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ঘটনার পরপরই স্থানীয়দের জানানো হলে আশপাশের এলাকায় চুরি যাওয়া মালামাল ও চোরদের খোঁজ করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় রিপন কুমার রায় ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। অভিযোগের সঙ্গে মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Aminur / Aminur
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার