বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী
পাবনা জেলার বেড়ায় ধর্মীয় ও সামাজিক সম্প্রিতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন ভারেঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী। একই সময়ে নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা স্কুল মাঠ ও বাবু সন্তোষ কুমার রায় চৌধুরী কাচারী বাড়িতে অনুষ্ঠিত জামায়াতের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহানাম যজ্ঞানুষ্ঠান শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব এলাকায় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রিতির অনন্য দৃষ্টান্ত বলে মনে করেন অত্র এলাকার জনসাধারণ।
নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা উচ্চ বিদ্যালয়ের পাশে বাবু সন্তোষ কুমার রায় চৌধুরী কাচারি বাড়ীতে হিন্দু সম্প্রদায়ের মহানাম যজ্ঞানুষ্ঠান চলাকালীন সময়ে শান্তিপূর্ণ ভাবে জামায়াত ইসলামীর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নতুন ভারেঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির ইমরান হুসাইনের সভাপতিত্বে ও ইসলামি ছাত্র শিবির আমিনপুর -কাশিনাথপুর শাখার সেক্রেটারি তানভীর হাসান নিরব'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা ও পাবনা জেলা কর্মপরিষদ সদস্য ডা: আব্দুল বাসেদ খান।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আতাউর রহমান। ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এ্যাড.রোকনুজ্জামান রোকন, রাকিব রাশেদ, নাবিউল ইসলাম রাহাদ প্রমুখ।
পাশাপাশি মাঠে হিন্দুদের অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা প্রদান ও ঝামেলাহীন ভাবে পোগ্রাম সম্পন্ন করে প্রশংসায় ভাসছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মী বৃন্দ। এমন ঘটনায়
স্থানীয় জনগণের মাঝে আগামীতে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি'র বন্ধন আরও বাড়বে বলে মনে করেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে