ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

৪ বলে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মুস্তাফিজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১২-২০২৫ রাত ১১:৪৭

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন মুস্তাফিজুর রহমান। আজ শারজায় গালফ জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। এই জয়ে বড় অবদান রেখেছেন মুস্তাফিজ।

৩৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি এই পেসার। প্রথম ওভারে ভালো করতে না পারলেও নিজের দ্বিতীয় ওভারেই ঘুরে দাঁড়ান মুস্তাফিজ। সেই ওভারে মাত্র ৬ রান খরচায় নেন তিন উইকেট।

চতুর্দশ ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে এসেই আলো ছড়ান তিনি। বাঁহাতি পেসারের প্রথম বলে চার মারলেও পরের বলেই আউট হয়েছেন জেমস ভিন্স। তৃতীয় বলে সিঙ্গেল নেন কাইল মেয়ার্স। তবে চতুর্থ বলে ব্যাট হাতে ঝড় তোলা আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান মুস্তাফিজ। পরের বলে আউট করেছেন শন ডিকসনকে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগলেও সেটা হতে দেননি মার্ক অ্যাডায়ার। সেই ওভারে মাত্র ৬ রান খরচায় নেন তিন উইকেট।

ম্যাচ ঘুরিয়ে দেয়া বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজ। ম্যাচসেরার পুরষ্কার জিতে মোস্তাফিজ বলেন, ‘স্লোয়ার বল আমার সহজাত। শুরু থেকেই আমি এটা করতে পারি। আমার বিশ্বাস আছে, এই বলেই আমি সফল হব। দলের প্রয়োজনে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড