ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২৫ দুপুর ১১:২০

ক্রিসমাসের আগে নিজেই নিজেকে পুরস্কৃত করলেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার বুন্দেসলিগায় শততম গোলে অবদান রেখে ইতিহাস গড়লেন। 
গতকাল (রোববার) হেইডেনহেইমের বিপক্ষে ৪-০ গোলে জিতে শীর্ষস্থান সুসংহত করেছে বায়ার্ন। ৯ পয়েন্টে এগিয়ে থেকে নতুন বছর শুরু করবে তারা। এই ম্যাচে প্রথমবার ক্লাবের নেতৃত্ব পান কেইন। বড় ব্যবধানে জয়ের পথে গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে তাকে। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলের চতুর্থ গোল করেন তিনি। প্রথমার্ধে জোসিফ স্তানিসিচ ও মাইকেল অলিসে জাল কাঁপান। কেইনের আগে ৮৬ মিনিটে স্কোর ৩-০ করেন লুইস দিয়াজ।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে কেইন ২৫ ম্যাচে ৩০ গোল করেছেন। জার্মান লিগে করেছেন ১৯তম গোল। বায়ার্নের হয়ে ৮১তম লিগ গোলে অনন্য এক রেকর্ড হলো ৩২ বছর বয়সীর। জার্মান লিগে তার অ্যাসিস্ট ১৯টি। মানে বুন্দেসলিগায় ১০০ গোলে অবদান তার। জার্মানির শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে কম ম্যাচ খেলে গোলের অবদানে সেঞ্চুরি করলেন তিনি।
ইংল্যান্ড অধিনায়ক এই রেকর্ড গড়েছেন মাত্র ৭৮ ম্যাচ খেলে। আগের রেকর্ডধারী আরিয়েন রোবেনের চেয়ে ৪১ ম্যাচ কম খেলে এই কীর্তি কেইনের। নেদারল্যান্ডস কিংবদন্তি ১০০ গোলে অবদান রাখতে পেরেছিলেন ১১৯ ম্যাচ খেলে।
ম্যাচ শেষে কেইন সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান, ‘সবার উপরে থেকে বছর শেষ। নতুন বছর শুরুর আগে দুর্দান্ত পারফরম্যান্স। শীতের ছুটিতে প্রাণবন্ত হওয়ার সময় এবং ২০২৬ সালে আবার মাঠে নামার অপেক্ষায়।’

 

Aminur / Aminur

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র