ফ্রি ইন্টারনেটের মেসেজে প্রতারণার ফাঁদ
ফোনে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের লোভ দেখিয়ে ফাঁদ পাতছে হ্যাকাররা। হ্যাকাররা ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে ফাঁদ পাতছে। প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে যে এই ধরনের বার্তা সোশ্যাল মিডিয়ায় চোখে পড়লে ফাঁদে পা দেবেন না। অনলাইন শিক্ষার জন্য বিনামূল্যে রিচার্জ প্ল্যানের পতিশ্রুতি দিয়ে তাদের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে হ্যাকাররা।
সম্প্রতি ভারতে হ্যাকাররা এই ধরনের ফাঁদ পাতছে। দেশটির সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিওএআই) বলেছে, ‘বিষয়টি আমাদের নজরে আনা হয়েছে যে জাল বার্তা সামাজিক প্ল্যাটফর্মে প্রতারণামূলক উদ্দেশ্য নিয়ে প্রচার করা হচ্ছে।’
টেলিকম সংস্থাটি উল্লেখ করেছে যে বার্তায় মিথ্যাভাবে দাবি করা হয়েছে সরকার ১০০ মিলিয়ন ব্যবহারকারীদের অনলাইন শিক্ষার জন্য বিনামূল্যে রিচার্জ পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে আরও বলা রয়েছে , ‘এটি মানুষকে বিনামূল্যে অফার পেতে একটি লিঙ্কে ক্লিক করতে হবে।’
টেলিকম ব্যবহারকারীদের সতর্ক করে দিয়ে এবং তাদের স্মার্টফোন বা কম্পিউটার থেকে তাদের ডেটা চুরি করতে পারে এমন কোনও ভুয়া লিঙ্কে ক্লিক না করার জন্য অনুরোধ করেছে।
ফোনে আসা এই ধরনের মেসেজ ব্যবহারকারীদের তাদের বন্ধু বা আত্মীয়দের কাছে ফরোয়ার্ড না করার আহ্বান জানানো হয়েছে।
প্রীতি / প্রীতি
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা