ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নাগরপুরে মরণফাঁদে পরিণত হয়েছে বেকড়া কোনাবাড়ি ব্রিজ সংস্কারের অপেক্ষায় হাজারো মানুষ


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২২-১২-২০২৫ বিকাল ৬:২৯

টাঙ্গাইল নাগরপুর উপজেলার তেবাড়িয়া-সলিমাবাদ রোডের বেকড়া কোনাবাড়ি এলাকার গুরুত্বপূর্ণ একটি ব্রিজের রেলিং ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। গত ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির দুই পাশের রেলিং দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে, যা সাধারণ মানুষের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে ব্রিজটি এই জরাজীর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। রেলিং না থাকায় রাতের অন্ধকারে বা ঘন কুয়াশার মধ্যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন চালক ও পথচারীরা।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ব্রিজটি এই অঞ্চলের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় একজন বাসিন্দা বলেন, "ব্রিজটির রেলিং না থাকায় আমরা সবসময় আতঙ্কে থাকি। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। আমরা দ্রুত এর সংস্কার চাই।"
এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী মোঃ তোরাপ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। প্রকৌশলী জানান টেন্ডার পাঠানো হয়েছে ঠিকাদার আসলে সংস্থার কাজ করা হবে। 
সাধারণ মানুষকে আর কতদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে, সেটিই এখন বড় প্রশ্ন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই কর্তৃপক্ষের উচিত জরুরি ভিত্তিতে বিশেষ বরাদ্দের মাধ্যমে ব্রিজের রেলিংগুলো মেরামত করা।

Aminur / Aminur

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর