ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নতুন ৫জি ফোন আনল শাওমি


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ১০:৩৭

৫জি কানেক্টিভিটি সমৃদ্ধ নতুন ফোন আনলো শাওমি। মডেল শাওমি ১১ লাইট ৫জি এনই। ফোনটিতে রয়েছে ৬.৫৫ ইঞ্চির বড় ডিসপ্লে। এই ফোনে রয়েছে তিন রিয়ার ক্যামেরা। ওজন মাত্র ১৫৮ গ্রাম।

৬ জিবি ও ৮ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি বাজারে পাওয়া যাবে। এর মেমোরি ১২৮ জিবি। বেশ কয়েকটি রঙে ডিভাইসটি মিলবে।

ডুয়েল সিম ন্যানো সাপোর্ট করে শাওমির নতুন এই ফোন। অ্যানড্রয়েড ১১ অপারেটিং সফটওয়্যারে চলবে এই ফোন। নতুন মডেলে দেওয়া হয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি পলিমার ওএলইডি ডিসপ্লে। সঙ্গে থাকছে ৯০ হার্টজের রিফ্রেস রেট।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট ফোনে দিয়েছে কোম্পানি। এর বাইরে ফোনে থাকছে ৪২৫০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং।

ফোনে প্রাইমারি ক্যামেরা হিসাবে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর। এ ছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শ্যুটার। ভালো ছবি তুলতে সাহায্য করবে ৫ মেগার টেলি ম্যাক্রো লেন্স। সেলফির জন্য রয়েছে ২০ মেগা পিক্সেলের ক্যামেরা।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন