ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২২-১২-২০২৫ বিকাল ৭:৫৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। এ নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আর নির্বাচিত সরকারের প্রধান হবেন তারেক রহমান এবং তাঁর দেশ গড়ার নেতৃত্ব হবে বিশ্ব কাঁপানো নেতৃত্ব।
সোমবার (২২ ডিসেম্বর)  বিকেলে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনুসের লন্ডনর ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে যায়। তিনি আরও বলেন, আপনারা জানেন দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন।  এ মুহুর্তে তাঁর সুস্থতা দলের জন্য দেশের জন্য ভীষণ প্রয়োজন।
 কুমিল্লা নিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, আমি সদর দক্ষিণকে সাজানোর সময় প্রতিজ্ঞা করেছিলাম, সুযোগ পেলে কুমিল্লাকেও সাজিয়ে তুলব। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আপনারা আমাকে নির্বাচিত করে উন্নয়নের সুযোগ দিন। এসব স্কুল কলেজ দেখলে মনে হবে প্রাচ্যের কোন বিদ্যালয়। 
মমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ জেলা ও মহানগরের সর্বস্তরের নেতাকর্মীরা।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ