ক্লাব কিনে ফুটবলে ফিরছেন ৪৩ শিরোপা জয়ী ব্রাজিলিয়ান
একটা সময় বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ট্রফি জয়ীর খেতাব ছিল দানি আলভেসের। ৪৩টি ট্রফি জেতা এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ক্যারিয়ার তছনছ হয়ে গেছে ২০২৩ সালে। এক নারীকে যৌন হেনস্থার ঘটনায় এক মুহূর্তে অন্যতম সেরা ফুটবলার থেকে তিনি জেল খাটা আসামি হয়ে যান। এক বছরেরও বেশি সময় পর জেল থেকে জামিনে মুক্ত হয়ে সম্প্রতি সেই মামলায় খালাস পান আলভেস। ফুটবলের প্রতি তার ভালোবাসা আছে আগের মতোই। তাই তো খেলায় ফিরতে চান, এজন্য পর্তুগালের একটি ফুটবল ক্লাব কিনছেন।
২০২২ সালের ডিসেম্বর মাসে একটি পার্টিতে গিয়ে এক মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন আলভেস। জামিনে মু্ক্তি পাওয়ার পর তিনি ফের ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিলেও কোনো দলই তাকে নিতে রাজি হয়নি। তাই নিজেই ক্লাব কিনে খেলায় ফেরার সিদ্ধান্ত নেন ৪২ বছর বয়সী তারকা।
পর্তুগালের সংবাদমাধ্যম বলছে, আলভেস পর্তুগালের তৃতীয় ডিভিশনের ক্লাব সাও হোয়াও দে ভের মালিকানা নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ করে ফেলেছেন। আপাতত ক্লাবেন ৫০ শতাংশ মালিকানা নিচ্ছেন। এই ক্লাব কেনার পাশাপাশি তিনি সেখানে খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হবেন ছয় মাসের জন্য। তারপর অবসর নিয়ে ক্লাবের বাকি ৫০ শতাংশ কিনে ফেলবেন। এই দলে বর্তমানে তিনজন ব্রাজিলিয়ান আছেন, তাদের একজন সাবেক পালমেইরাস উইঙ্গার ওয়াশিংটন।
আলভেস শেষবার খেলেছেন ২০২৩ সালের জানুয়ারিতে। লিগা এমএক্সে পুমাসের হয়ে খেলেন তিনি। গ্রেপ্তারের পর তার সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাব।
Aminur / Aminur
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ
দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম
গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি
ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?
বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক
যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল