ফুলছড়িতে গরু ব্যবসায়ী খোকা মিয়া হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ নভেম্বর) ভোরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত খোকা মিয়া ওই গ্রামের রশিদ সরকারের ছেলে এবং পেশায় একজন গরু ব্যবসায়ী।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরে কয়েকজন দুর্বৃত্ত খোকা মিয়ার বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি করে। ডাক পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই পুলিশ তদন্তে নেমে একই এলাকার বাসিন্দা দুলাল মাঝি (৪৫) কে প্রাথমিকভাবে আটক করে। পরবর্তীতে ধারাবাহিক তদন্ত, প্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবু সাঈদ ও মহিদুল ইসলাম নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ফুলছড়ি থানা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আয়নাল হক বলেন,
“এটি একটি পরিকল্পিত হত্যা। হত্যার পেছনের মূল কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। প্রয়োজনে আরও আসামি গ্রেফতার করা হবে।”
গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের রিমান্ড আবেদন করা হয়েছে এবং রিমান্ড শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার