ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২৫ বিকাল ৫:২৮

ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। নিজের অভিনয় আর সৌন্দর্যে অল্প সময়েই  দর্শকদের মন জয় করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টভাষী হিসেবে তার আলাদা পরিচিতি রয়েছে। তবে এবার যেন খানিকটা সুর বদলালেন এই অভিনেত্রী। 
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জানালেন, বর্তমান সময়ে চুপ থাকাই সম্ভবত সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ। ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে চমক লেখেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।’
মূলত সমাজের চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির দিকেই ইঙ্গিত করেছেন তিনি। চমকের মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়। 
তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে সামাজিক বা সমসাময়িক বিষয় নিয়ে কথা না বলে কেবল নিজের গ্ল্যামারাস আর রোমান্টিক ছবি পোস্ট করেই সময় কাটাবেন। অভিনেত্রীর এমন পোস্টের নিচে ভক্ত-অনুরাগীরাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। 
অনেকেই তার এই অভিমানী সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেটাই বুদ্ধিমতীর কাজ হবে।’ আবার কেউ কেউ তার আগামী কাজের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন।

 

Aminur / Aminur

মা হলেন সোহিনী সরকার

চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য

আট বছর পর রাজেশের সুরে আসিফ

ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের

ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট

এবার কেরালা মিশনে ‘একেনবাবু’

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া