ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড–২০২৫ জিতলেন সুমাইয়া আক্তার সুমি
মর্যাদাপূর্ণ ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড–২০২৫ (সিজন–৫) অনুষ্ঠানে বেস্ট লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সুমাইয়া আক্তার সুমি। লাইফস্টাইল ও ফিটনেস সচেতনতা বৃদ্ধিতে তার ধারাবাহিক ও প্রভাবশালী অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
এই অনুষ্ঠানটি ১৯ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল এসকে মিডিয়া পিআর এবং আয়োজন করে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন।
সুমাইয়া আক্তার সুমি তার নিয়মিত ফিটনেস কনটেন্ট, স্বাস্থ্যকর জীবনযাপন ও ইতিবাচক বার্তার মাধ্যমে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। তার এই অর্জন দেশের ডিজিটাল ইনফ্লুয়েন্সার অঙ্গনে একটি উল্লেখযোগ্য সংযোজন।
এ প্রসঙ্গে ইনফ্লুয়েন্সার সুমাইয়া আক্তার সুমি বলেন, 'এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। লাইফস্টাইল ও ফিটনেস নিয়ে কাজ করার পথচলায় যারা সবসময় আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাই এসকে মিডিয়া পিআর ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনকে। আরও দায়িত্বশীলভাবে কাজ করে মানুষকে সুস্থ ও ইতিবাচক জীবনধারার পথে অনুপ্রাণিত করতে চাই।'
ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করে সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জাগিয়ে তোলে।
এমএসএম / এমএসএম
মা হলেন সোহিনী সরকার
চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য
আট বছর পর রাজেশের সুরে আসিফ
ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের
ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট
এবার কেরালা মিশনে ‘একেনবাবু’
দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট
যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন