ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৩-১২-২০২৫ বিকাল ৬:২১

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৫–২০২৭ অর্থবছরের গাজীপুর ইউনিট এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলকে পরাজিত করে বিজয়ী হয়েছে বিএনপি-সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল। সোমবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের সচিব আমিন আল পারভেজ। নির্বাচনে ১৫৬৬ জন ভোটারের মধ্যে ৬৯২ জন তাদের ভোট প্রয়োগ করেন। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল (৪৪৪) এবং সেক্রেটারি পদে মহানগর বিএনপি নেতা অভিনেতা এএম আশরাফ হোসেন টুলু (৪৩৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন খান (২৩৭) ভোট এবং সেক্রেটারি পদে অ্যাডভোকেট মো. শাহজাহান সিরাজী (২২৪) ভোট পেয়ে পরাজিত হন।
বিজয়ী প্যানেলের অন্য সদস্যরা- অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস (৪৭৪), সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল (৬০৬), মো. জয়নাল আবেদীন তালুকদার (৪২৪), লুৎফর রহমান সরকার (৩৪৪) এবং মো. কামরুজ্জামান আকন্দ (৩০৭) ভোট পেয়ে নির্বাচিত হন।
রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব আমিন আল পারভেজ। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আহাম্মদ হোসেন ভূইয়া, স্থানীয় সরকার গাজীপুরের উপ-পরিচালক (উপ-সচিব), গাজীপুর বারের সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান কামাল ও গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত