নাঙ্গলকোটে আগুনে পড়ে নিঃস্ব ইব্রাহীমের পরিবার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডা গ্রামের নগদ টাকা,স্বর্ণালংকার,আসবাবপত্রসহ ঘর পুড়ে নিঃস্ব হাজী ইব্রাহিমের পরিবার।
বুধবার ভোরে পিপড্ডা গ্রামের পশ্চিম পাড়া ইস্রাফিল মেম্বারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
জানা যায়,ওই ঘরটিতে হাজী ইব্রাহিমে পূত্রবধূ দুই নাতীন নিয়ে ঘুমিয়ে ছিলেন, ওই বাড়ীর ইস্রাফিল মেম্বারের স্ত্রী ফজরের নামাজ পড়তে এসে দেখে তার বাসুরের ঘর থেকে ধোয়া বের হচ্ছে উকিঁ দিয়ে দেখে আগুন জ্বলতেছে।আশেপাশের বাড়ীর লোকজনকে ডেকে তুলে।পরে স্হানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী আগুন নেভানোর আগেই নগদ দুইলাখ টাকা,৫ ভরি স্বর্ণালঙ্কার ও কাপড় চোপড়সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্হ হাজী ইব্রাহিম বলেন, আমরা গভীর ঘুমে ছিলাম, চিৎকার শুনে ওঠে দেখি ধরে আগুন জ্বলতেছে, নগদ দুইলাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও কাপড় চোপড়সহ আসবাবপত্র, ভোটার আইডি,দলিল, এবং সকল কাগজপত্র ছাই, এতে আমার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বীথি বলেন, ক্ষতিগ্রস্হ পরিবার ডকুমেন্টসসহ আবেদন করলে জেলা প্রশাসকের প্রেরণ করবো, ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা করা হবে বলেন জানা লিজা আক্তার বীথি।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার