ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাগুরা-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হলেন মনোয়ার হোসেন খান


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ৩:৩৩

মাগুরা-১ আসনে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পান তিনি।

মনোনয়নের খবর মাগুরা জেলাজুড়ে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।

দলীয় নেতাকর্মীরা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকেই দল মনোনয়ন দিয়েছে। আলহাজ্ব মনোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে মাগুরা-১ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 জেলার সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে মাগুরা-১ আসনে বিএনপি অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিজয় অর্জন করতে পারবে।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব ও জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত