আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই বাজার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। এ সমস্যা নিরসনে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর বুধবার (২৪ ডিসেম্বর) একটি লিখিত আবেদন জমা দিয়েছে ‘আত্রাই বাজার বণিক সমিতি’।
আবেদন সূত্রে জানা যায়, উপজেলার বিহারীপুর গ্রামস্থ বিহারীপুর তিন মাথা মোড় হতে আত্রাই নতুন ব্রিজের নিচ দিয়ে জাতআমরুল গ্রামস্থ তোলা পট্টি পর্যন্ত প্রায় ৪০০ ফিট রাস্তা বর্তমানে খানাখন্দে ভরা ও অত্যন্ত জরাজীর্ণ। এই গুরুত্বপূর্ণ রাস্তার পাশেই রয়েছে আত্রাই সাব-রেজিস্ট্রি অফিস, দলিল লেখক মাদ্রাসাসহ প্রধান বাণিজ্যিক বিপণিবিতানসমূহ। রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিন মালামাল পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন ঘটছে।
আত্রাই বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, আমরা ব্যবসায়ীরা অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে ব্যবসা পরিচালনা করছি। রাস্তাটি ভেঙে যাওয়ায় ভ্যান বা রিকশায় পণ্য আনা-নেওয়া করা এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। এটি শুধু ব্যবসায়ীদের জন্য নয়, সাব-রেজিস্ট্রি অফিসে আসা সাধারণ মানুষের জন্যও বড় ভোগান্তির কারণ।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, আত্রাই বাজার বণিক সমিতির পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে রাস্তাটি মেরামত করে স্থানীয় ব্যবসা ও যাতায়াত ব্যবস্থা সচল করবেন।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু