ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ক্লাব কিনছেন দানি আলভেস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১২-২০২৫ বিকাল ৬:৫৫

ফুটবল ইতিহাসের অন্যতম সফল এক ফুটবলার দানি আলভেস। যার ট্রফি ক্যাবিনেটে জমা আছে রেকর্ড ৪৩টি শিরোপা। কিন্তু এক ঝড়ে যেন তছনছ হয়ে গেল সব। বার্সেলোনার সেই সোনালি দিনের নায়ক দানি আলভেসকে গত বছরগুলো কাটাতে হয়েছে আদালতের বারান্দায় আর জেলের চার দেয়ালের ভেতর।
ধর্ষণ মামলায় জড়িয়ে জেল খেটেছেন, হারিয়েছেন সামাজিক মর্যাদা, এমনকি প্রিয়তমা স্ত্রীও ছেড়ে গিয়েছেন তাকে। ৪২ বছর বয়সে এসে ক্যারিয়ার যখন খাদের কিনারে, তখন আলভেস চাইলেন এক অবিশ্বাস্য শুরু। আবারও ফিরতে চান সবুজ ঘাসে, তবে সেটা একটু ভিন্নভাবে।
তিন বছর মাঠের বাইরে থাকা আর বয়সের ভারে নুয়ে পড়া এই ডিফেন্ডারকে কোনো ক্লাব দলে টানবে না, এটাই স্বাভাবিক। তাই আলভেস নিজেই কিনছেন ফুটবল ক্লাব! পর্তুগালের তৃতীয় বিভাগের দল ‘সাও জোয়াও দে ভের’, এর মালিকানা নেওয়ার চূড়ান্ত পর্যায়ে আছেন এই ব্রাজিলিয়ান তারকা।
পরিকল্পনাটাও বেশ চমকপ্রদ। ক্লাবের মালিক হয়ে অন্তত ৬ মাস পেশাদার ফুটবল খেলবেন তিনি। এরপর নিজের ক্লাব থেকেই মাঠকে বিদায় জানাবেন কিংবদন্তি এই রাইট ব্যাক। তবে প্রশ্ন থেকেই যায়, মাঠের বাইরের এই বিতর্কিত অধ্যায় মুছে ফেলে ফুটবল ভক্তরা তাকে আবারও আপন করে নেবে তো?

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড