রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’
২০২৫ সালে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ কন্টেন্টের বৈচিত্র্য ও জনপ্রিয়তায় অনন্য সাফল্য অর্জন করেছে। বছরজুড়ে অরিজিনাল ওয়েব সিরিজ, আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শো, লাইভ স্পোর্টস ও দেশি-বিদেশি চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের বিনোদনের অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হয়েছে প্ল্যাটফর্মটি।
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ মুক্তির পর লোকাল ওটিটি কন্টেন্টের সব রেকর্ড ভেঙে দেয়। একই বছর অমির পরিচালনায় মুক্তি পাওয়া ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মটিও দর্শকদের ব্যাপক সাড়া পায়।
আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজির গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ তাহসান খানের উপস্থাপনায় টেলিভিশন ও ডিজিটাল—সব প্ল্যাটফর্মেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে। শোটির দ্বিতীয় সিজনের প্রস্তুতিও চলছে।
বাংলাদেশে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL) লাইভ স্ট্রিমিং সম্প্রচার করে বঙ্গ, যা ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’, মোশাররফ করিম অভিনীত ‘মির্জা’, এবং ‘ফ্যাকড়া’, ‘কানাগলি’, ‘গিরগিটি’-র মতো ক্রাইম থ্রিলার সিরিজগুলো বছরজুড়ে আলোচনায় ছিল।
এছাড়া ‘রিকশা গার্ল’, ‘অন্তর্জাল’, *‘ফেরেশতে’*সহ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, জনপ্রিয় হলিউড ব্লকবাস্টার এবং বিপুল পরিমাণ বাংলা ডাবিং কন্টেন্ট যুক্ত করে বঙ্গ।
২০২৫ সালের সাফল্য প্রমাণ করে, বঙ্গ এখন বাংলা বিনোদনের একটি অবিচ্ছেদ্য নাম—আর নতুন বছরে আরও বড় চমকের প্রত্যাশা করছেন দর্শকরা।
এমএসএম / এমএসএম
মা হলেন সোহিনী সরকার
চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য
আট বছর পর রাজেশের সুরে আসিফ
ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের
ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট
এবার কেরালা মিশনে ‘একেনবাবু’
দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট
যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন