ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে অর্ধকোটি টাকার যৌন উত্তেজক সিরাপ সহ আটক-১


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১২-২০২৫ দুপুর ২:৫৬

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহফুজার রহমান (২৬) নামের একজনকে আটক করে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । 
এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৌরসভার ধাঁনসিড়ি আবাসিক এলাকায় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে যৌন উত্তেজক সিরাপ গুলো আটক করে। আটক মাহফুজার রহমান উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাবু হোসেনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পাঁচবিবিতে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে টহলদল ওৎ পেতে থাকে। পরবর্তীতে তথ্যের সত্যতা পেলে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস নির্দেশে ২টি বিশেষ টহলদল পৌরসভার লাঙ্গলহাটি মোড় হতে ১শ গজ উত্তরে ধানসিঁড়িঁ আবাসিক এলাকায় একটি গোডাউন তল্লাশী করা হয়। তল্লাশীকালে গোডাউনে বিপুল পরিমানে অবৈধ একেএল- ওয়ান, জেনসি, লায়ন জুস, গাছন্তর, বাজী, কসপা, টাস, এমএল আগুন, কসমিকু, জিনিক জিনসিন, ফাইটন, আলভা স্পার্ক, ফুডস ম্যাংগে ড্রিংস এবং প্রোকিউআর-৩ জিআর বিষ-১০ ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৪৩ লক্ষ ১ হাজার ৭শ টাকা।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস বলেন, বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে। সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার