ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাগুরায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় সাইকেল ও ভ্যানের পার্সের দোকান পুড়ে ছাই


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ২৫-১২-২০২৫ দুপুর ৪:৩০

মাগুরা সদর উপজেলার ইটখোলা বাজারে একটি টিনসেড দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী রকিবুল ইসলাম জানান, তিনি ইটখোলা বাজারে মারুফ হাসানের মালিকানাধীন একটি টিনসেড দোকান ভাড়া নিয়ে সাইকেল ও ভ্যানের পার্সের ব্যবসা করে আসছিলেন। বুধবার ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে তার চাচাতো ভাই মোঃ রেজাউল ইসলাম ফোন করে জানান, দোকানে আগুন লেগেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, দোকানে থাকা বিভিন্ন মালামাল আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় এবং মাগুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী রকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, দোকান মালিকের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে সংশ্লিষ্ট ব্যক্তি দোকানে আগুন লাগিয়ে দিতে পারে বলে তার সন্দেহ। এ বিষয়ে স্থানীয় অনেকেই জানে ও শুনেছে বলেও তিনি দাবি করেন।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। দ্রুত পৌঁছাতে পারায় আশপাশের অনেক দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। তবে আগুন কী কারণে লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত