ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

‎৮ দলীয় জোটের চট্টগ্রাম-১৩ আসনটি খেলাফত মজলিসকে ছেড়ে দেয়ার দাবি নেতাকর্মীদের


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২৬-১২-২০২৫ দুপুর ১২:৯

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনটি খেলাফত মজলিসকে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছেন খেলাফত মজলিস আনোয়ারা উপজেলার তৃণমূলের নেতা-কর্মীরা।

‎চট্টগ্রাম-১৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতী ইমরান ইসলামাবাদীর সভাপতিত্বে ও মুফতী সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ এই দাবি জানান।

‎ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)  বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘি টানেল রেস্টুরেন্টে এক সাধারণ সভায় তিনি এই দাবী জানান।

‎তিনি আরও বলেন বিগত ৫৪ বছরে বহু সরকার গেছে/ আসছে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। সত্যিকারের জনআকাঙ্খা পূরণ করতে আগামি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৮ দলের সম্ভাব্য প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে খেলাফত মজলিসের সকল জনশক্তিদের সর্বোচ্চ ত্যাগ-চেষ্টা করতে হবে। 

‎এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উত্তর জেলা শাখার সহ-সভাপতি মুফতী আবুল কালাম আজাদ,দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা হুমায়ুন আজাদ ও মাওলানা আহমদুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আবদুল্লাহ,যুব-বিষয়ক সম্পাদক মুফতী আবু তাহের তুরাবী,চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল ফয়সাল, আনোয়ারা উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা ফৌজুল আজীম চৌধুরী প্রমূখ।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার