ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘন কুয়াশায় ঢাকা গ্রামীণ জনপদ, মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৬-১২-২০২৫ দুপুর ১২:৯

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা-আড়িয়াল খাঁ নদ-নদী বেস্টিত শিবচরে ঢাকা পড়েছে ঘন কুয়াশায়। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা সড়ক-মহাসড়ক, ফসলের মাঠ। কুয়াশার প্রকোপে সামান্য দূরত্ব নির্ণয় করা কষ্টসাধ্য হওয়ায় যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশার পাশাপাশি ঠান্ডা বিরাজ করায় ভোরে লোকজনের উপস্থিতিও অনেকটাই কম রয়েছে বিভিন্ন হাট বাজারে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার ভোর রাত থেকেই কুয়াশা পড়তে শুরু করে। ভোরে কুয়াশার মাত্রা আরও বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশায় জেঁকে বসছে চারপাশ। উপজেলার সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলেও রয়েছে ধীরগতি।

গ্রামীণ সড়কেও হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে ছোট যানবাহনগুলো।

এদিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভোর থেকেই যানবাহন চলাচল সীমিত রয়েছে বলে জানা গেছে। কুয়াশায় মহাসড়ক ও পদ্মাসেতু এলাকাও ঢাকা পড়েছে। এছাড়া কুয়াশা থাকায় লোকাল পরিবহনে যাত্রী সংখ্যা কম রয়েছে বলেও জানা গেছে।

এক্সপ্রেসওয়ের শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রী ছোবাহান মুন্সি বলেন, প্রচুর শীত লাগছে কুয়াশাও পড়েছে ভোর থেকে অনেক। সড়কে কিছুই দেখা যাচ্ছে না। মহাসড়কে কুয়াশার মধ্যে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। স্ট্যান্ডে ভোরে ঢাকাগামী যাত্রী তেমন দেখা যাচ্ছে না। বাসও দেরি করে আসছে।

বাজারের এক হোটেল ব্যবসায়ী মো. ফরহাদ মিয়া বলেন, শীত ও ঘন কুয়াশার কারণে বেচাকেনা খুবই কমে গেছে। পাশাপাশি বাজারে মানুষের উপস্থিতিও আগের তুলনায় অনেক কম দেখা যাচ্ছে।

চরজানাজাত ইউনিয়নের কৃষক দেলোয়ার হোসেন বলেন, আমার পেঁয়াজের জমিতে প্রচুর কালি রোগ হয়েছে। কাজের লোক নিয়েছি, কিন্তু শীত ও কুয়াশার কারণে ঠিকমতো কাজ করা যাচ্ছে না।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, গাড়ির গতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশ মহাসড়কে কাজ করছে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে মামলাও দেওয়া হচ্ছে। শীত মৌসুমে কুয়াশার মধ্যে সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে পরামর্শ দেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার