নড়াইলে আঞ্জুমান মুফিদুলের শীতবস্ত্র বিতরণ
আঞ্জুমান মুফিদুল ইসলাম নড়াইলের পক্ষ থেকে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার বেলা সাড়ে ১১টায় আঞ্জুমান মুফিদুলের জেলা কার্যালয়ে অসহায়দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও আঞ্জুমান মুফিদুল ইসলাম নড়াইলের সভাপতি আব্দুর রশিদ মুন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের মাঝে এসব শীতবস্ত্র করেন।
সমাজসেবক গোলাম কাইয়ুম মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম নড়াইলের সেক্রেটারি এম.এম মোসলেম উদ্দিন নান্নু,কোষাধ্যক্ষ মো: আনোয়ার হোসেন, কে,এম আখতারুজ্জামান ডাবলু, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, মো: আমজাদ হোসেন, হাফেজ মো: আহসান হাবীব, মো: আলাউদ্দিন বাদশা প্রমূখ।
এ সময় আঞ্জুমান মুফিদুল ইসলাম নড়াইলের সেক্রেটারি এম.এম মোসলেম উদ্দিন নান্নু বলেন, বেওয়ারিশ লাশ দাফনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আঞ্জুমান মুফিদুল সমাজে বসবাসরত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে।সেই ধারাবাহিকতায় শীত মওসুমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার