ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আত্রাইয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি'র আনন্দ র‍্যালি


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২৬-১২-২০২৫ দুপুর ১২:৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ  র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​বিকেল সাড়ে ৪টায় উপজেলার বান্দাইখাড়া ঐতিহাসিক বধ্যভূমি এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। এরপর এটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিদ্ধেশ্বরী মোড় হয়ে হাটুরিয়া সাহেব বাজার গিয়ে শেষ হয়। এবং সেখানে একটি শান্তিপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান। ​র‍্যালিটির নেতৃত্বে ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

​ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার বলেন, তারেক রহমান আমাদের প্রেরণার উৎস এবং আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের খবরে আজ তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে।

​ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে থেকে রাজনীতি করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে আধুনিক ও স্বনির্ভর করার যে রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে।

​এ সময় আরও উপস্থিত ছিলেন ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার ও মো. ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন, চকশিমলা ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মন্ডল সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ। 

এমএসএম / এমএসএম

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ